গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে রাবিতে বৈজ্ঞানিক কর্মশালা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৫:৪৫ পিএম


গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে রাবিতে বৈজ্ঞানিক কর্মশালা
ছবি: আরটিভি

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা, গবেষণার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়েছে।  

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। 

কর্মশালায় পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা তাদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন। প্রতিটি উপস্থাপনার পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। 

এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে দুটি করে পোস্টার উপস্থাপনার ওপর লিখিত ফিডব্যাক প্রদান করতে উৎসাহিত করা হয়। ফিডব্যাকের বিশ্লেষণধর্মিতা, যৌক্তিকতা এবং গবেষণাকে আরও উন্নত করার মতো পরামর্শের ভিত্তিতে প্রতিটি ব্যাচ থেকে দুইজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ ক্ষমতা এবং গবেষণা মূল্যায়নের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

এ সময় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়িস্ট রিসার্চ প্রফেসর ড. সাইদুর রহমান। তিনি তার বক্তব্যে গবেষণার গুরুত্ব, গবেষণায় অধ্যবসায়, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং একজন শিক্ষার্থীর গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠন ও গবেষণায় সফল হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। 

আরও পড়ুন

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রাবি আইকিউএসির পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।  

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission